শয়তান

- হ্যালো
#…………………….
- হ্যালো , হ্যালো
#………………………..
- একটু জোরে বল, আমি শুনতে পাচ্ছি না
# হ্যালো কে স্যার
- এই তুমি আমাকে স্যার বলেল কেন?
# স্যার কে তো স্যার বলতে হয়, তো আপনি কেমন আছেন।
- আমি তোমার স্যার হতে যাবো কেন?
# আপনার কাছ থেকে কিছু শিখছি না, সেই হিসাবে আপনি আমার স্যার।
- তুমি, আমাকে এই আপনি আপনি করছো কেন।
# আপনাকে আপনি করে বলতে আমার ভালো লাগে।
- আমাকে তুমি করে বলা যায় না।
# না, আপনি আপনিই আর আপনিই আমার স্যার
- এই রকম স্যার স্যার আর আপনি আপনি করতে থাকলে কিন্তু দিবো একটা কামড়!
# আহহহহহহহহ ব্যাথা লাগছে , এই শয়তান ছাড় , ছাড় বলছি।
- একি , তুমি এই সব কি বলছো!, আমি তো তোমাকে কামড় দেইনি।
# আরে আপনি না, আমার পিচ্ছিটা
- এ্যা , তোমার আবার পিচ্ছিও আছে
# আমার মানে, আপুর পিচ্ছিটা, যা করে না, কখন একবার বকেছি সেটার কথা এখন মনে পড়েছে , আর আমাকে এসেই বলে তুমি আমাকে ঐ দিন বকেছো কেন , ব্যাস শুরু , এই বার দিল আমার হাতে একটা কামড়।
- ভালো করেছে, আমি খুশি হয়েছি। আমার কাজটা পিচ্ছিটা করেছে।
# যান আপনার সাথে কথা বলবো না।
- আচ্ছা শুন এখন কি করছো
# বসে বসে বৃষ্টি দেখছি, আর আপনি
- আমি রিকশায়, কাক ভিজা অবস্থা।
# আল্লাহ , আপনি এই বৃষ্টিতে কোথায় যাচ্ছেন?
- তোমারদের বাসার কাছে যাচ্ছি। আজ বৃষ্টিতে তোমাকে নিয়ে এই শহরটা্য় ঘুরবো।
# পাঘল হয়েছেন নাকি, আমি কোথাও যাবো না।
- ও কে, যাওয়া না যাওয়া তোমার ইচ্ছা, একটু জানালা দিয়ে রাস্তায় তাকিয়ে দেখ।
# না আমি দেখবো না।
- আরে বাবা দেখনোই না।
# শয়তান, তুই একটা শয়তান
- হা হা হা হা হা
# আমি ২০ মিনিটে আসছি, আপনি রিকশায় বসে থাকুন।

অবসরে আসুন এই গেইম গুলা খেলি

অবসর কাটানোর জন্য আকেড টাইপের তিন টা গেইম দিলাম।
এগুলার জন্য কোন সিরিয়াল কী বা ক্র্যাক এর প্রয়োজন নাই।

JEWEL QUEST II
 এটা একটা পাজল টাইপ গেইম, যেখানে আপনি এ্কই ধরনের তিনটা রত্ন কে একত্রে লাইনে বসাতে হবে। এই ভাবে সম্পূর্ন বোড শেষ করলেই পরবর্তী বোড এ যেতে পারবেন।  স্পেশাল পাওয়ারও মাঝে মাঝে পাবেন যা দিয়ে সরাসরি কোন রত্ন কে উড়িয়ে দিতে পারেন। এই গেইমটার সাউন্ড এবং গ্রাফিক্স আপনার মন কাড়বে।
ডাউন লোড লিংক:
http://www.mediafire.com/download.php?3zcyzl1mz9m

STAR DEFENDER
এটি হল একটা আর্কেড টাইপ স্পেইস গেইম, শত্রু বাহিনীর শত শত এয়ার স্পেস গুলো কে ধ্বংস করে, সামনের দিকে এগিয়ে যেতে হবে। প্রত্যেক রাউন্ড এর শেষের দিকে বিশালাকৃতির ( বস) এয়ার স্পেসশীপকে ধ্বংস করতে হবে। আসুন পৃথিবীটাকে বহিরাগত শত্রুদের থেকে মুক্ত রাখি।
ডাউনলোড লিংক:
http://www.mediafire.com/download.php?ebt0mwxlznm

TURTIX
এডভেন্সচার এবং পাজল এ দুটো মিলিয়ে একটা চমৎকার গেইম। আপনাকে যা করতে হবে্ বিভিন্ন স্থানে আটকে পড়া বাচ্চা গুলোকে ছাড়িয়ে দিতে হবে, এবং তাদের গন্তব্য পথটাকে ও কাটা মুক্ত করে দিতে হবে। তবে আপনাকে সাবধানে এগিয়ে যেতে হবে, কারণ আপনার নিজের জন্যও রয়েছে বিভিণ্ণ ফাদঁ আর শত্রু। এটার সাউন্ড মোটামুটি কিন্তু গ্রাফিক্স অসাধারন মানের। ভিস্তা সার্পোটেড এই গেইমটা আশা করি ভালই লাগবে।
ডাউনলোড লিংক:
http://www.mediafire.com/download.php?0oxxjohz0y3
তিনটাই আলাদা আলাদা  টাইপের গেইম।