ক্যালেন্ডার তৈরি করুন।

আজকে দেখবো কিভাবে ইলাসট্রেটর ব্যবহার করে কিভাবে ক্যালেন্ডার তৈরি করা যায়।কাজটি এম এস ওর্য়াডেও করা যায়।সমস্যা হল ওয়ার্ডে করে আপনি তা প্রিন্টিং বা অন্যকোন মিডিয়াতে ব্যবহার করতে পারবেন না। যেমন ধরুন, আপনার তৈরি কৃত ক্যালেন্ডারটি ডেস্কটপ ওয়ালপেপার হিসাবে ব্যবহার করতে চাইলে তা সম্ভব না কিংবা প্রিংন্ট ( চার কালারের) মিডিয়াতে ব্যবহার করতে চান, তাও সমস্যার সৃষ্টি করবে।

এই টিউটোরিয়ালটি ইলাসট্রেটর সি এস (ভার্শন১১) এর উপর ভিত্তি করে বর্ণনা করা হয়েছে।

প্যাচাল বাদ, কাজে আসি

১। এডব ইলাসট্রেটর সি এস চালু করুন।File মেনু হতে new তে ক্লিক করুন।Artboard A4 , Units Inches এবং color mode CMYK Color নির্ধারন করে OK করুন।


২। টুলস বক্স এর rectangle এ ক্লিক করুন। এবার Art board বা ওয়ার্কস্পেস এ একটা ক্লিক করুন। rectangle এর তৈরির অনশন হতে width 4 এবং Height 3 inch টাইপ করে OK তে ক্লিক করুন।


৩। rectangle টি সিলেক্ট থাকা অবস্থায় টেক্স প্যালেট এ আসুন ( টেক্স প্যালেট না থাকলে, কী বোর্ড হতে Ctrl+T কীদ্বয় একত্রে চাপুন )। এবার set the font size হতে 24 নির্ধারন করুন।


৪। টুলবক্স হতে টাইপিং টুল একবার ক্লিক করে, Rectangle এর top and right প্রান্তের কর্ণারে একটি ক্লিক করুন।



ক্লিক করার পরে Rectangle টি নিম্নের চিত্রের ন্যায় পাওয়া যাবে।


এই অবস্থায় টুলবক্স এর সিলেকশন টুলটি তে ক্লিক করুন এবং Type মেনু হতে Area Type Options এ ক্লিক করুন।


Rows এ Number= 6, Gutter = 0 In এবং Columns এ Number= 7, Gutter = 0 In মান নির্ধারন করে OK তে ক্লিক করুন।

৫। টুল বক্স হতে টাইপ টুল এ ক্লিক করে rectangle এর প্রথম সেল এ ক্লিক করুন। Sa টাইপ করে এন্টার প্রেস করুন, এতে করে কার্সার ২য় সেল এ আসবে, ২য় সেল এ Su টাইপ করে পুনরায় এন্টার প্রেস করুন। একই প্রক্রিয়ায় Mo, Tu, We, Th, Fr টাইপ করে নিন। এবার এন্টার প্রেস করে ২য় Row তে কার্সার নিয়ে আসুন। ২০০৯ সালের ১লা জানুয়ারী হবে বৃহস্পতি বারে, এ জন্য পরপর পাচটি এন্টার প্রেস করে কার্সার Th এর নিচে , অর্থাৎ ২য় row এর ৬নং সেল এ নিয়ে আসুন । এবার 01 টাইপ করে এন্টার প্রেস করুন, 02 টাইপ করে পুনরায় এন্টার প্রেস করুন। একই নিয়মে 30 পর্যন্ত টাইপ করে নিন নিম্নের চিত্রের মতো করে।কার্সার ২য় Row এর প্রথম সেল এ রাখুন এবং 31 টাইপ করুন।


৬।এবার সিলেকশন টুলস এ ক্লিক করে , উক্ত rectangle টি কে কী বোর্ড এর alt কী চেপে ধরে ড্রাগ করে এর নিচে ড্রাপ করুন।


ফ্রেবুয়ারীর ১ তারিখ শুরু হবে রবিবার হতে , এজন্য প্রথমে 31 নম্বারটি মুছে ফেলুন। এবার কার্সারটিকে 01 এর আগে রেখে পরপর চারবার কীবোর্ড এর ব্যাকস্পেস কী প্রেস করুন। শেষের দিকের 28 পর্যন্ত রেখে বাকি গুলো ডিলিট করে দিন।


এবার পূর্বের নিয়মে কী বোর্ডএর alt কী চেপে ধরে ড্রাগ এবং ড্রপের মাধ্যমে আরো দশ মাসের তৈরি করে নিন।

নম্বার সিরিয়ালকে আগে আনতে নম্বার এর আগে কার্সার রেখে ব্যাকস্পেস এবং সিরিয়ালকে পিছনে দিকে নিয়া আসার জন্য নম্বার এর আগে কার্সার রেখে এন্টার চাপতে হবে। এখানে মূল বিষয়টাই হলো এটা।

(চলবে………………………………..)

 

 

 


 

অনলাইনে অভিধান

১। শুধু মাত্র বাংলা অভিধানের জন্য নিচের এই সাইটিতে প্রবেশ করতে পারেন। বর্ন অনুসারে সূচিত এই অনলাইন অভিধানে প্রতিনিয়ত আপটেড করা হয় এবং আপনি চাইলে তাদের সাইটে আপনার মতামতও প্রকাশ করতে পারেন
লিংক:
http://dictionary.evergreenbangla.com/
   
    ২। ইংরেজী হতে বাংলা অভিধানের জন্য আপনি নিচের সাইটটিতে প্রবেশ করুন।
লিংক :
http://www.bengalinux.org/english-to-bengali-dictionary/

    ৩। নিচের এই লিংকটি হতে পাবেন বাংলা টু ইংলিশ এবং ইংলিশ টু বাংলা অভিধান।
লিংক:
http://www.bangladict.org/index.php

ডিভি লটারির বৃত্তান্ত

ক্রিস্টোফার কলম্বাস আবিষ্ককার করেছিলেন দেশ। আর আমেরিগো ভেসপুচি দিয়েছিলেন নাম। সেটাই হচ্ছে আজকের স্বপ্নের দেশ আমেরিকা, বাংলায় যুক্তরাষ্ট্র; যেখানে যেতে চান অনেকে। কিন্তু সুযোগের অভাবে তা সম্ভব হয়ে ওঠে না। যুক্তরাষ্ট্রে যাওয়ার জন্য মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় অনান্য বছরের মতো এবারও চালু করেছে ডাইভারসিটি ভিসা লটারি (ডিভি-২০১০)। গত কয়েক বছরের মতো এবারও এই লটারির আবেদনপত্র ইলেকট্রনিক পদ্ধতির। মানে কম্পিউটারে ইন্টারনেটের মাধ্যমে ফর্ম পূরণ করে আবেদন করতে হবে ডিভি লটারির জন্য। সঠিকভাবে পূরণ করা না হলে এ সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে। Read the rest of this entry »

সফটওয়্যারের টিউটোরিয়াল সাইট

বিভিন্ন সফটওয়্যারের উপর টিউটোরিয়ালের বিশাল কালেকশন রয়েছে এই সাইটে। কিছু ডেমো দেখতে পারবেন, তবে সম্পূর্ণটা দেখার জন্য বা ডাউনলোড করার জন্য মেম্বার হতে হতে হবে।
লিংক: http://www.vtc.com/showall-cd.htm

ডাউনলোড করুন ই-বুক

2 টেরা বাইটের এক বিশাল ই-বুক কালেকশন। তবে এখানে যে সব ই-বুক রয়েছে তার সব গুলিই কম্পিউটার রিলেটেড। সুতরাং প্রযুক্তিপ্রেমী ভাই ও বোনেরা আমার তাড়াতাড়ি যার যেটা প্রয়োজন ডাউনলোড করে নিন।

ফ্রী ডাউন লোড করার জন্য নিচের FTP সাইটে প্রবেশ করুন।

ডাউনলোড লিংক

ID Award 2008, বাংলাদেশের জন্য কিছু সম্মান বয়ে আনার সুযোগটা কাজে লাগান

কিছুদিন আগে কয়েকজন ব্লগারের “ন্যাশনাল আইডি” সংক্রান্ত লেখালেখিতে এই প্রকল্প বিষয়ক তথ্যভিত্তিক একটি পোস্ট দেয়ার প্রতিশ্রুতি দিয়েছিলাম। প্রকল্পটি শেষ না হওয়া এবং তথ্যের গোপনীয়তা সংক্রান্ত সমস্যার কারণে এই বিষয়ে লেখা সম্ভব হয়ে ওঠেনি। প্রকল্প শেষ হওয়ার পর একবারেই কিছু লিখার ইচ্ছে ছিলো। Read the rest of this entry »

ফটোশপে Glitter Text Animation

Glitter টেক্স এ্যানিমেশন তৈরির জন্য অন্য লাইনে কিছু সাইট রয়েছে, সেখান থেকে আপনি সহজেই নিজের জন্য Gilitter টেক্স এ্যানিমেশন বানিয়ে নিতে পারেন। Read the rest of this entry »

অনলাইনের রেডিও পিসিতে রেকডিং করুন ।


 

 

 

 

 

 

এর আগে আমি জানিয়ে ছিলাম কিভাবে অন লাইন হতে রেডিও শুনা যায়। আজ দেখবো এই অনলাইন রেডিও হতে কিভাবে তা আপনি আপনার পিসিতে রেকডিং করবেন। Read the rest of this entry »

ভিস্তা এবং এক্স.পি অরজিনাল করে নিন।

কৈফিয়ত:

[ কাজটা আইনত অবৈধ, তারপর লিখলাম, তাদের জন্য যারা একটা কম্পিউটার ক্রয় করতে গিয়ে হিমসিম খায়, তারা হয়তো বৈধভাবে ও এস কিনে ব্যবহার করতে পারে না। ]

এক্স .পি

১। এই লিংক হতে ডাউনলোড করে নিন।

২। আন জিপ করে রেজ ফাইলটিতে ডাবল ক্লিক করুন।

৩। yes বাটনে ক্লিক করুন এবং পুনরায় OK বাটনে ক্লিক করে নিন।

এখন আপনার এক্স পি অরজিনাল হয়ে গেল, এবার আপনি আপটেড এবং সেই সাথে মাইক্রোসফট এর সাইট হতে এক্স. পি এর জন্য সফটওয়্যারও ডাউনলোড করেত পারবেন।মাইক্রোসফট এর সাইট হতে ডাউনলোড করার সময় ভ্যালিডেশন চেক করতে চাইলে , ভ্যালিডেশন করে নিন। কোন সমস্যা হবে না।

ভিস্তা:

ভিস্তা সেটআপ করার পর তিন দিনের মধ্যে তার জন্য অনলাইনে একটিভেশন করে নিতে হয় তা হলে একমাসের মধ্যে তার কার্যকারীতা শেষ হয়ে যায়, তারমানে আপনি একমাস পর আর তা ব্যবহার করতে পারবেন। এক্ষেত্রে আপনাকে আবার ভিস্তা নতুন করে সেটাআপ করতে হবে। বিশেষ একটা কমান্ড আছে তা দিয়ে হয়তো টেনেটুনে ৪ মাস পর্যন্ত চলবে। তাহলে স্থায়ী সমাধান কি?

১। এই লিংক হতে ডাউনলোড করুন ভিস্তা একটিভেটর।

২। এবার আপজিপ করুন এবং windows vista 2007.exe ফাইটির উপর রাইন ক্লিক করে run as administrator এ ক্লিক করুন।

৩। আপনার ইউজার একাউন্ট নেইম এবং কম্পিউটার নেইম টাইপ করুন, যা আপনি ভিস্তা সেটআপ করার সময় দিয়েছিলেন। নেক্সট বাটনে ক্লিক করুন।

৪। এবার ভিস্তা সেটআপ করার সময় যে সিডি কী বা সিরিয়াল কী দিয়েছিলেন, তা টাইপ করুন।

৫। এবার ok বাটনে ক্লিক করুন এবং ২ থেকে ৩ মিনিট অপেক্ষা করুন। কম্পিউটার স্বয়ংক্রিয়ভাবে রির্স্টাট হবে।

*** আপনি যদি সিরিয়াল কী ছাড়া ভিস্তা সেটআপ করে থাকেন, তাহলে একটিভেটার এর সিরিয়াল কী টেক্স বক্স খালি রাখুন।

*** এটা শুধু মাত্র x86 ভার্সণ কাজ করে।

 

নিচের ভাশর্ন গুলির জন্য প্রযোজ্য

1. Microsoft Windows Vista Ultimate Edition

2. Microsoft Windows Vista Business Edition

3. Microsoft Windows Vista Starter Edition

4. Microsoft Windows Vista Enterprises Edition

5. Microsoft Windows Vista Home Basic Edition

6. Microsoft Windows Vista Home Premium Edition

স্বয়ংক্রিয়ভাবে windows এ লগইন করা (ইউজার নেইম এবং পাসওয়ার্ড বাদ দিয়ে)।

আপনি চাচ্ছেন আপনার উইনডোস চালু হওয়ার সময় যেন আর বিরক্তীকর লগইন বক্স টা না আসুক। আসুন এটা কিভাবে করে তা জেনে নিই।

রান মেনু চালু করুন বা windows key + R চাপুন। এবার টাইপ করুন control userpasswords2 এবং এন্টার চাপুন, এতে করে User Accounts window টি পাওয়া যাবে। ( ভিস্তায় )

 
 


এবার Users must enter a user name and password to use this computer
চেক বক্স টি কে আনচেক করে apply বাটনে ক্লিক করুন, এখন আপনার কাছ হতে ইউজার নেইম এবং পাসওয়ার্ড চাইবে অটোলগইন হওয়ার জন্য, আপনি আপনার ইউজার নেইস এবং পাসওয়ার্ড দিন।

৪। এবার ok ক্লিক করে কম্পিউটার রিস্টাস করে দেখুন। কোন প্রকার লগইন এর ঝামেলা করা ছাড়াই আপনার ভিস্তা চালু হবে।
==================================================

টিকা: পুনরায় লগইন ডায়ালগ বক্স ফিরিয়ে আনতে চাইলে( পাসওয়ার্ড ব্যবহার করার জন্য) Users must enter a user name and password to use this computer
চেক বক্স টি কে চেকমাকর্স করে OK বাটনে ক্লিক করুন।