নিজের একটা ওয়েব সাইট (ধারাবিক পর্ব-৪)

এবার আসুন একটা html বেইজ ওয়েভ সাইট তৈরি করি। এর পর আমরা দেখবো, সি. এম .এস তথা পি এইচ পি স্ক্রীপ্ট দিয়ে কিভাবে সাইট ( ব্লগ , ফোরাম ইত্যাদি হোস্ট করে। )

মূল html দিয়ে কোডিং করে পেইজ তৈরির জন্য Html Language জানা দরকার ( এই বিষয়ে পরে আলেদা করে টপিক খুলা হবে। ), কিন্তু html কোড না বুঝেও আপনি চমৎকার করে সাইট তৈরি করতে পরেন। আর এই জন্য আপাকে ব্যবহার করতে হবে ভিজুয়্যাল ইডিটর জাতীয় প্রোগ্রাম। যেমনঃ ফ্রন্ট পেইজ, এডোব ড্রিমওয়েভার , কফি কাপ এইচ টি এম এল ইডিটর, WYSIWYG Web Builder ইত্যাদি। আরো নাম জানতে এবং ডাউনলোড করতে এইখানে ক্লিক করুন।

ব্যাক্তিগতভাবে WYSIWYG Web Builder আমার সবচেয়ে পছন্দের একটা html ইডিটর এবং আমি এটাই ব্যবহার করি। তবে এই ইডিটরে ইউনিকোড সাপোর্ট নেই ( ভিন্ন প্রক্রিয়ায় তা করা যায়), তাই কেউ যদি তার পেইজে ইউনিকোড সাপোর্ট টেক্স নিয়ে কাজ করতে চায় তাহলে ফ্রন্ট পেইজ ব্যবহার করুন।

তাহলে শুরু করি , WYSIWYG Web Builder দিয়ে এইচ টি এম এল দিয়ে।

ডাউনলোড করুন এইখান হতে । আর বিস্তারিত জানতে ক্লিক করুন এইখানে


ডাউনলোড করে সেটআপ করে নিন এবং উক্ত প্রোগ্রাম চালু করুন।


এবার file > new website from template এ ক্লিক করুন এবং Business 2 সিলেক্ট করে Ok বাটনে ক্লিক করুন।

এবার যে কোন একটি নাম দিয়ে সেটি save করুন।


এবার টেম্পপ্লেট এর বিভিন্ন খানে আপনি আপনার প্রয়োজনুযায়ী টেক্স গুলোর পরিবর্তন করে নিন।


Properties প্লেট হতে Page title পরিবর্তন করে নিন।


পরিবর্তিত রূপটা দেখুন।


টেক্স পরিবর্তন করার জন্য টেক্স এর উপর ডাবল ক্লিক করুন এবং ইমেজ পরিবর্তন করার জন্য ইমেজ এর উপর ডাবল ক্লিক করে Browse বাটনে ক্লিক করে আপনার পছন্দের ইমেজটি বসিয়ে নিন। সাইজ ঠিক করার জন্য ইমেজ এর উপর ক্লিক করে প্রয়োজন মতো রিসাইজ করে নিন।

হয়ে গেল index পেইজ।

চলবে……………………………

নিজের একটা ওয়েভ সাইট ( ধারাবাহিক)-৩

হোস্টিং করার জন্য( শুধু মাত্র htmlএর জন্য) আপনার যা প্রয়োজন হবেঃ

১। Ftp একসেস ।

২। Ftp এড্রেস, ইউজার নেইম এবং পাসওয়ার্ড

৩। file zilla Ftp client Sofware ( To Download Click here)

২ নং তথ্য গুলি আপনি পূর্বের ডাউনলোড করা account setting Pdf ফাইলে পাবেন।

যথা FTP Server: ftp.0lx.net

FTP Username (FTP/SQL): 0lx_XXXXXXXX

FTP Password (FTP/SQL): XXXXXXXXX

আপনার টা কি , তা আপনিই জানেন।

Filezilla সেটআপ করে নিন এবং সেটআপ শেষে তা চালু করুন।


এবার address টেক্স বক্স এ ftp এড্রেস , user এবং পাসওয়ার্ড টাইপ করে qickconnect বাটনে ক্লিক করুন ( পোর্ট ডিফল্ট ২১, অটোমেটিক নিয়ে নিবে,তাই টাইপ করার প্রয়োজন নেই )।

সব কিছু ঠিক থাকলে remote site অংশে আপনি htdocs নামে একটা ফোল্ডার পাবেন। আমাদের প্রথম কাজ হলো উক্ত ফোল্ডারে অবস্থিত index ফাইলটি ডিলিড করে আমাদের তৈরি ফাইল টা আপলোড করা।

Htdocs এর উপর ডাবল ক্লিক করে সেটির ভিতর প্রবেশ করুন। index ফাইলটি ডিলিট করে দিন।


এবার Local site এর Computer হতে D drive এর web Folder এ ডাবল ক্লিক করুন।


Web floder এ অবস্থিত ফাইল এবং ফোল্ডার এর লিস্ট FileName অংশে পাবেন এবং উক্ত index_files ও index.htm ফাইল , উভয়টিকে সিল্কেট করে , মাউসের ডান বাটনে ক্লিক করে আপলোড এ ক্লিক বা ড্রাগ করে remote site এর htdocs এর ভিতর ড্রপ করুন।


অথবা একই নিয়ে নোট প্যাডে তৈরি করা index.html ফাইলটি আপলোড করে নিন। আপলোড ঠিকমতে শেষ হলে নিচের ম্যাসেজটি স্ট্যাটাস অংশে দেখতে পাবেন।

Status:    Directory listing successful

এবার filezilla বন্ধ করুন। ব্রাউজার অপেন করুন। আপনার সাইট এর ইউ আর এল এড্রেস টা্প করুন। http://microtest.hostbangla.0lx.net বা http://www.microtest.hostbangla.0lx.net/ ।

দেখুন তো পেইজ টা এই রকম আসে কিনা।


চলবে……………………………….

নিজের একটা ওয়েব সাইট ( ধারাবাহিক)-২

সবকিছু ঠিকমতো হয়ে গেলে আপনি আপনার সাইট এর ডোমেইন তথা সাইট এড্রেস ব্রাউজারে টাইপ করে এন্টার দিন। দেখুনতো নিচের ম্যাসেজ সম্বলিত আপনার হোম পেইজ আসে কিনা।


Congratulation!………………………….. file manager.

এবার কি করতে হবে?

আপনাকে এইচ টি এম এল ফাইল বা php বেইজ স্ক্রীপ্ট হোস্ট করতে হবে। এইচ টি এম এল জানার জন্য আপনাকে সব গুলো কোডিং না জানলেও চলবে, যদি আপনি মাইক্রোসফট ওয়ার্ড জানেন তাতেও আপাতত কাজ চলবে। ধীরে ধীরে আমরা এইচ টি এম এল জানার চেস্টা করবো।

এস. এস ওয়ার্ড খুলুন।

টাইপ করুন:

Welcome to my home page

Name: microqatar

Address : doha Qatar

Contact number: 000000000000

এই ভাবে আপনি আপনার ইচ্ছা মাফিক যা কিছু হোম পেইজ বা মূল বা ইনডেক্স পেইজে রাখতে চান তা টাইপ করুন।

এবার পেইজটি কে html এ পরিবর্তন করার জন্য file> save as এ ক্লিক করুন। D drive


নিধারন করুন এবং সেই ড্রাইভে একটি web নামে ফোল্ডার তৈরি করুন। এবার ফাইলটির নাম হিসাবে index টাইপ করুন এবং save as type হতে web page ( *.htm: *.html) নির্ধারন করে save করে নিন।

এতে করে আপনার D drive এ অবস্থিত web folder এ index.htm ফাইল এবং index_files নামে একটা ফোল্ডার তৈরি হবে।

নোটঃ সাধারনত কোন সাইটের মূল পেইজ বা স্টার্টআপ পেইজ কে index নামে রাখতে হয়। কারন কোন সাইট অপেন করলে , প্রথমে যে পেইজটি প্রর্দশিত হয়, তা হলো এই সাইটের index পেইজ।

এবার আসুন একই কাজ কিভাবে Html কোড ব্যবহার করে করা যায়।

এজন্য আপনাকে note pad চালু করতে হবে এবং নিচের কোড গুলি টাইপ করতে হবে। ( বিস্তারিত ইনশাল্লাহ পরে আলোচনা করা হবে। )

<html>

<head>

<title>My home page</title>

</head>

<body>

Welcome to my home page<br>

Name: microqatar<br>

Address : doha – Qatar<br>

Contact number: 000000000000<br>

</body>

</html>

এবার এটি সেইভ এবং html ফাইল এ পরিবর্তন করার জন্য file > save এ ক্লিক করে


File Name এ index.htm টাইপ করুন্ এবং সেইভ করুন।

উপরের উদারন হলো সিম্পল একটা পেইজ তৈরি। এবার আসনু ফরমেট সহ একই পেইজের কোড।

<html>

<head>

<title>My webpage</title>

</head>

<body>

<div id=”wb_Text1″ style=”position:absolute;left:190px;top:40px;width:445px;height:103px;z-index:0″ align=”center”>

<font style=”font-size:32px” color=”#8B0000″ face=”Arial”><b>Welcome to my home page</b></font><font style=”font-size:15px” color=”#000000″ face=”SolaimanLipi”><br>

</font><font style=”font-size:15px” color=”#000000″ face=”Arial”>Name: microqatar<br>

Address : doha – Qatar<br>

Contact number: 000000000000<br>

</font></div>

</body>

</html>

তৈরি তো করে ফেললাম । এবার হোস্টিং ……………………. (চলবে)

 


নিজের একটা ওয়েভ সাইট ( ধারাবাহিক)।

ইন্টারনেট আছে, ই-মেইল আছে, কিন্তু নিজের একটা ওয়েভ সাইট নাই, কেমন জানি লাগে!

ইদানিং বেশ কিছু সাইট আপনাকে ফ্রীতে ডোমেইন এবং হোস্টিং ব্যবহার করতে দিচ্ছে গোগলিং করে এই ধরনের বেশ কিছু সাইটের নাম আপনি জেনে নিতে পারেন

আমরা এই টিউটোরিয়ালে ডোমেইন, হোস্টিং, এইচ টি এম এল , সি এম . এস ইত্যাদির বিষয়ের বেসিক কিছু জানবো এবং এই জানাটা কাজে লাগিয়ে, ওয়েভ সাইট তৈরি করবো

ডোমেইন domain :

কোন সাইটের নামকেই ডোমেইন বলা হয় যেমন www. Yahoo.com

[strings of letters and numbers (separated by periods) that are used to name organizations and computers and addresses on the internet; "domain ...]

আগেই বলেছি এই সার্ভিস ফ্রী নেওয়ার জন্য বেশ কিছু সাইট আছে, জানার জন্য এই খানে ক্লিক করুন

http://hostbangla.0lx.net/ লিংক এ ক্লিক করুন ২৫০ এম. বি ফ্রী স্পেসসহ বিভিন্ন সবিধা সহ ডোমেইন এবং হোস্টিং সার্ভিস ফ্রীতে পাবেন

সুবিধা গুলি হলো

২৫০ এম বি স্পেস (এটি হলো আপনার সাইটে মোট ফাইল বরাদ্দের পরিমান)
৬ গিগাবাইট ব্যান্ডওয়াইড।( ১ মাসে আপনার সাইটে যে পরিমান ব্যান্ডওয়াইড ব্যবহার করতে পারবেন, মনে রাখবেন, আপনার সাইটে ভিজিটর বুদ্ধি পাওয়ার সাথে সাথে ব্যান্ডওয়াইডের পরিমানও ব্যবহার হবে।সুতরাং বেশী ভিজিটর হলে আপনি এই ফ্রী হোস্ট ব্যবহার করে ভালো ফলাফল পাবেন না। এই কারনে আমার একটা ডোমেইন বন্ধ হয়ে গেছে )
৩টি mySql ডাটাবেস।( সি. এম . এস বেইজ সাইটের ডাটা সংরক্ষনের জন্য ডাটাবেস ব্যবহার করার প্রয়োজন পড়ে, ফ্রী তে ৩ টি পাচ্ছেন।
৫টি এড-অন ডোমেইন। ( দেখুন
এই খানে )
৫টি সাব ডোমেইন। ( সাব ডোমেইন যাহা . ( ডট) দিয়ে প্রকাশ করা হয়। )
ভিস্তা প্যানেল। ( এই প্যানেল হতে আপনার হোস্টিং এ বিভিন্ন অপশন নিয়ন্ত্রন করতে পারবেন। )
পাসওয়ার্ড প্রটেকটেড ফোল্ডার।
অটোমেটিক ইনস্টলার।(রেডি মেইড স্ক্রীপ্ট )
FTP একাউন্ট। ( সরাসরি ফাইল আপলোড করার জন্য)
ব্রাউজার ফাইল মেনেজার।
ওয়েভ মেইল।
POP মেইল একাউন্ট।
পার্ক ডোমেইন।
Php মাইএডমিন।
ক্লাস্‌টার্ড সার্ভার।

মজার বিষয় হলো এই সাইটে আপনি হোস্টিং করার সাথে সাথে সি. এম এস সাইট হোস্ট করার জন্য রেডি মেইড স্ক্রীপ্টও পাবেন। তাই কস্ট করে আর স্ক্রীপ্ট আপলোড করতে হবে না।

“Our powerful free hosting plan has PHP 5 and MySQL support. You get a free sub-domain. FTP access. Add on your own TLD domains using the domain manager. Free hosting is a complete solution giving you everything you need to run your own website.


With the Automatic Script Installer (Like Fantastico) included with every free hosting plan. You can install many popular scripts such as PHPbb2 & PHPbb3, WordPress, Zen-Cart, osCommerce, MyBB, UseBB, MyLittle Forum, 4images, Coppermine, SMF, Joomla, e107, XOOPS, PHP Wind, CuteNews, Mambo, WikiWig and many more! No need to wait a long time uploading files, Our Automatic Script Installer deploys your files in seconds! “

ডোমেইন নেওয়ার জন্য Sign Up এ ক্লিক করুন।


এবা নিচের মতো করে সব গুলো তথ্য ফিলাপ করে নিন।


কাজ শেষে Regiter বাটনে ক্লিক করুন এবং Click me to continue বাটনে ক্লিক করুন।


Image Verification এ প্রর্দশিত টেক্স গুলো টাইপ করে register বাটনে ক্লিক করুন।

এবার আপনার একাউন্ট সর্ম্পকিত বিভিন্ন তথ্য সম্বলিত একটা তালিকা আপনি পাবেন, এটির সংরক্ষন করার জন্য download My account setting এ ক্লিক করুন।


এখানে http://microtest.hostbangla.0lx.net বা http://www.microtest.hostbangla.0lx.net ই হলো আপনার ডোমেইন নেইম।

 

চলবো………..

Canon EOS 1000D ক্রয় করলাম

গতকাল ( ১০-১২-০৮ ইং) কিনে ফেললাম একটা এস এল আর ক্যামেরা। ক্যানন এর ১০০০ ডি এই মডেলটি। এখন বসে বসে এটার উপর হাত পাকাচ্ছি। হে হে হে , এবার মনে হয় বিভাগে নিজের সব ছবি শেয়ার করতে পারবো

বাংলাদেশে ফ্রী কল করার কিছু হিডেন টিপস

আজব নিউজ! বাংলাদেশে ফ্রী কল।

সম্ভব।


ফ্রী কল করার জন্য
www.lowratevoip.com
হতে তাদের ডায়ালার
ডাউনলোড
করুন। ডায়ালার টি সেটআপ করে একটি একাউন্ট তৈরি নিন।

এবার টেস্ট কল হিসাবে বাংলাদেশের যে কোন একটি টি এন্ড টি নম্বার ডায়াল করুন।
ডায়াল করুন এই ভাবে ৮৮০৩১৬৮XXXX

বিনা ক্রেডিট এ ফ্রী টাইম শেষ হয়ে গেলে আপনি পুনরায় এই সুযোগ গ্রহন করার
জন্য

  • প্রথমে control panel এ আসনু , add-remove  হতে lowratevoip  কে আনইন্সটল করে
    নিন।
  • এবার
    এই
    লিংক
    হতে রেজ ক্লিনার সফটি ডাউনলোড করে সেটআপ করুন এবং তা রান করুন[ এটি
    ভিস্তায় রান হয় না]।
  • এবার আনইন্সটল ইনফরমেন হতে লো-রেইট ভি.ও.আই.পি  ইনফরমেশন রেজি এন্ট্রিটি খুজুন
    এবং তা সিলেক্ট করে মুছে ফেলুন।

এখন নতুন করে আবার লো রেইট ডায়ালারটি সেট করে, নতুন একটি একাউন্ট তৈরি করে নিন
এবং পুনরায় ফ্রী কল করুন।

এবার আসুন আরো কিছু জানার চেস্টা করি

আপনি যদি তাদের সাইটে হতে ক্রেডিট ক্রয় করেন তাহলে , এই ক্রেডিট ব্যবহার করে ৩০
দিনের মধ্যে মোট ৩০০ মিনিট ফ্রী কল করতে পারবেন। ফ্রী দিনগুলোর মধ্যে আপনি টি এন্ড
টির ল্যান্ড লাইনে কল করলে কোন ক্রেডিট কাটবে না। তবে মোবাইলে কল করলে ০.০৭০ করে
ক্রেডিট কাটতে থাকবে। এই ফ্রী টাইমের মধ্যে আপনি চাইলে মোবাইলেও ফ্রী কল করতে
পারেন। ধরে নিন আপনি যাকে কল করছেন তার নম্বারটি হল ০১৭১৬XXXXXX  সাধারন নিয়মে কল
করতে চাইলে তা ডায়াল করতে হয় ৮৮০১৭১৬XXXXXX। কিন্তু আপনি যদি ফ্রীতে কল করতে চান
তাহলে ৮৮০ এর পর অতিরিক্ত আরেকটি ০ ব্যবহার করুন। অর্থাৎ ডায়াল করুন
৮৮০০১৭১৬XXXXXX


তাছাড়াও ফ্রী টাইম শেষ হয়ে গেলেও আপনি উলেখিত পদ্ধতিতে ক্রেডিট কাটবে ০.০৩
করে।

মোবাইলের ব্যাটারীর টক টাইম

মোবাইল
ক্রয় করার আগে একটু কস্ট করে নিচের লিংকটাই ঢুঁ মারুন। জেনে নিন আপনি যে মোবাইল
ক্রয় করতে যাচ্ছেন, তার টক টাইম কত?


নিচের লিংক টি তে আপনি শুধু মাত্র বর্তমানে বাজারে যে সব সেট ক্রয় করতে পাওয়া
যায় তার তালিকা আছে।নকিয়া থেকে শুরু করে প্রায় সব কোম্পানীর মোবাইলের ব্যাটারীর টক
টাইম এর তালিকা পাবেন  এবং সাথে রয়েছে উক্ত সেট এর রিভিউ।    

তালিকা দেখতে
এই
খানে ক্লিক
করুন।

পোর্টেবল ইয়াহু ম্যাসেঞ্জার

কোন রকম সেটআপ করার ঝামেলা নাই, শুধু ডাউনলোড করুন, আর পেনড্রাইভ এ কপি করে যে কোন কম্পিউটারে protable Yahoo messanger ব্যবহার করুন। আমি ভিস্তায় রান করে দেখছি, ভয়েস, এবং ওয়েভক্যাম সব ঠিক মতই কাজ করে।


ডাউনলোড করতে এইখানে ক্লিক করুন।

অথবা

http://www.MegaShare.com/533987

রংমহল [ rongmohol.com ]

কোন বিয়ষের উপর সকলের অংশগ্রহন মূলক আলোচনার অনলাইনে উম্মুক্ত স্থান হলো ফোরাম।অনলাইনে এই সব মুক্ত আলোচনার বিষয় ভিত্তিক প্রচুর ফোরাম আছে। কিন্তু পরিতাপের বিষয় যে টা চোখে পড়ে তা হলো, উক্ত আলোচনার অধিকাংশ ফোরামরই হলো ইংরেজী ভাষা-ভাষীর।

রং মহল , এলো বাংলা ভাষা-ভাষীদের নতুন প্লাটফর্ম উম্মুখ করতে । এই ফোরামটিতে রয়েছে ইউনিকোড সাপোর্ট বাংলা টেক্স। যার ফলে আপনি আপনার সকল আলোচনা প্রান খুলে বাংলায় করতে পারেন। মূল ফোরামের বিষয়বস্তু হল বিনোদন। তাই যে কেউ একটু বিনোদনের জন্য যুক্ত হতে পারেন এই ফোরামে।

বিনোদন নির্ভর এই সাইটে রয়েছে গান, মিউজিক ভিডিও, সিনেমা, নাটক, গল্প, ছড়া-কবিতা, প্রযুক্তি বিয়ষক আলোচনা, ধর্ম বিষয়ক আলোচনসহ আরো অনেক গুলো ফোরাম এবং সাব ফোরাম।

বিশেষ আর্কষন অনলাইন বাংলা রেডিও গুনগুন। অবিরাম বাংলা গান শুনুন, সাথে রয়েছে আর জে দের চমৎকার উপস্থাপনা।

বাংলা টাইপিং এর জন্য রয়েছে চার রকম কী বোর্ড এর অপশন। সেই সাথে রয়েছে প্রতিনিয়ত নতুন সব ফিচার সংযুক্ত করার প্রচেষ্টা।

আসনু মেতে উঠি রং উল্লাসে, করি বাংলা চর্চা সব খানে।

সাইটিতে ভিজিট করতে নিচের লিংক এ ক্লিক করুন।

http://www.rongmohol.com

বা

http://www.rongmohol.info